শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে সন্ত্রাস বিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী কারাগারে

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সন্ত্রাস বিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী কারাগারে
জামালপুরে সন্ত্রাস বিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী কারাগারে

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ  উপজেলা কৃষক লীগ নেত্রী পুতুল রানী (২৮) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১ নবেম্বর ) বিকালে পুলিশ ইসলামপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুতুল রানী ইসলামপুর বাজার এলাকার বাসিন্দা এবং ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলা-বিষয়ক সম্পাদক।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর পৌর শহরের বিজয় চত্বর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম  ছড়িয়ে পড়লে ৯ অক্টোবর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

মামলায় কৃষক লীগ নেত্রীসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুতুল রানী এ মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসান বলেন, এজাহারভুক্ত আসামি পুতুল রানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: