কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালক বিভাগের ফাইনালে চিলমারী উপজেলার ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে উলিপুর উপজেলার খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকা বিভাগের ফাইনালে কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রৌমারী উপজেলার বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদ ই খোদা এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
ব্যক্তিগত নৈপুণ্যে বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাজ্জাদুর রহমান। আর বালিকা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সুমাইয়া আক্তার।.
ভোরের আকাশ/ এনউব