শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ত্রাণ মন্ত্রী দুলু

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা শহরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী,জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট সদর -৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ।
এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দ্লু বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে ভালোবাসার উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, তোমরা ধীরে ধীরে বড় হয়ে উঠবে,গাছ ও ধীরে ধীরে বড় হয়ে উঠবে, তোমরা যেমন পরিবারের ও সমাজের সন্তান সম্পদ, গাছ ও তোমাদের মতো সম্পদ হয়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন , ও বিএনপি'র নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব