শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাতে বাড়িতে তাকে ছোবল মারে একটি বিষাক্ত সাপ।

নিহত শিক্ষার্থী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ওই এলাকার আব্দুল লতিফের মেয়ে লিমা আক্তার। 

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে নিহত শিক্ষার্থী লিমা আক্তার ঘোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যান। এ সময় একটি বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থী লিমা আক্তার আহত হয়। পরে রাত সাড়ে ৩ টায় আহত শিক্ষার্থীকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়। 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামসাপের কামড়ে মৃত্যুস্কুল ছাত্রীর মৃত্যু

শেয়ার করুন: