খুলনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আসন্ন পবিত্র ইদ উল ফিতরকে সামনে রেখে ভোক্তা সাধারণ যাতে গুণগতমান সম্পন্ন পণ্য পেতে পারে সে লক্ষ্যে মঙ্গলবার (০৩ মার্চ) বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসন, খুলনা এর সমন্বয়ে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
খুলনার কেডিএ নিউমার্কেটের ডে-সেভেন ইউনিক সুপার শপ প্রতিষ্ঠানকে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াস, নেইল পলিশ ও লিপস্টিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়- বিতরণ করায় ''বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮" এর ১৫/২৭ ধারায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
এছাড়া জোড়াগেটস্থ নুরজাহান ফুড প্রোডাক্টসকে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্যের লেবেল/মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় "বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮" এর ৩০ ধারা অনুযায়ী ১০,০০০/-( দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উভয় প্রতিষ্ঠানের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা মো. মনির হোসেন , সহকারী পরিচালক (সিএম), প্রকৌ: মো. মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম), মো. আলী হাসান, পরিদর্শক (মেট্রোলজি) ও মো. বায়েজিদ বোস্তামি, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন। মো. তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মেবাইল কোর্ট এ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই