শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ী দৌলতদিয়ায় পদ্মার ঢাঁই মাছ ৪৬ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ১১ কেজি ওজনের বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৪৬ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।

এর আগে ভোরের দিকে উপজেলার চর করনেশনা এলাকায় স্থানীয় জেলে কবির হালদারের পাতা কারেন্ট জালে মাছটি ধরা পড়ে। পরে এটি দৌলতদিয়া ফেরিঘাটে আনা হয়।

জানা যায়, গতকাল রোববার মধ্যরাতের দিকে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে বের হন কবির হালদার ও তাঁর দল। মধ্যরাত থেকে তাঁরা নদীতে জাল ফেললে তখনই বড় এই ঢাঁই মাছ জালে ধরা পড়ে।

দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটসংলগ্ন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, আজ ভোরের দিকে জেলে কবির হালদারের জালে বড় ঢাঁই মাছ ধরা পড়ার খবর পান। পরে এটি ফেরিঘাট আড়তে আনা হলে ওজন করে দেখেন ১১ কেজি। দর-কষাকষি করে ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় কিনে নেন। মাছটি কিনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেন এবং পরিচিত কয়েকজন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। পরে খুলনার বাসিন্দা কানাডাপ্রবাসী আবুল কাশেম কেজিপ্রতি ৪ হাজার ২০০ টাকা দরে মাছটি কিনে নেন। মোট দাম হয় ৪৬ হাজার টাকা। সকাল ১০টার দিকে মাছটি খুলনায় পাঠানো হয়।

ভোরের আকাশ/জাআ

ঢাঁই মাছদৌলতদিয়াবিক্রিরাজবাড়ী

শেয়ার করুন: