শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পলাশে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা, গ্রেপ্তার ৩ ছাত্রদল নেতা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পলাশে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা, গ্রেপ্তার ৩ ছাত্রদল নেতা
পলাশে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা, গ্রেপ্তার ৩ ছাত্রদল নেতা

সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের ৩ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নরসিংদী র‌্যাব-১১ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানিক দল। সোমবার রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র‌্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম।

গ্রেফতারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,  ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. মোজাম্মেল হক। পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

নরসিংদীর র‌্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, সাবেক সেনাকর্মকর্তাকে মারধোর ও হামলার ঘটনায় ৩ জনকে গতকাল রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কি, সেটা মূখ্য নয়, অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ছাত্রদলের তিন নেতা গ্রেফতারের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা ।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: