শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো: ধর্ম উপদেষ্টা

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো: ধর্ম উপদেষ্টা
দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো: ধর্ম উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকার দারুল আকরাম মাদরাসায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন থানা-পুলিশ কার্যত অকার্যকর ছিল। ঢাকায় শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিনে স্বাভাবিক করা সম্ভব নয়, তবে এখন তা বহুগুণে উন্নত হয়েছে। অর্থনীতিও ভালো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব। প্রস্তুতি চলছে।”

এর আগে ধর্ম উপদেষ্টা আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো। দেশের বিপদ-দুর্যোগে তারা সবসময় জনগণের পাশে থেকেছেন, জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন।”

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সে সময় শত শত মাদরাসার ছাত্র আহত হয়েছেন, কেউ কেউ শাহাদাত বরণ করেছেন। ভবিষ্যতেও আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।”

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জেলা সভাপতি মুফতি মোবারক উল্লাহ, জ্যেষ্ঠ সহ-সভাপতি বোরহান উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি আলী আজম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাজহারুল হক ও মাওলানা জাকারিয়া খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: