ভাষা শহীদদের প্রতি জেলা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আজ শনিবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সহ সভাপতি এম মোফাজ্জেল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ তালুকদার মাসুদ, দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ, নির্বাহী সদস্য বায়েজিদ মোল্লা পান্নু, সিনিয়র সদস্য আমিনুল শাহীন, পারভেজ সরদার, আরিফ হোসেন, মাসুদ রানা, আসাদুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ