শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে রিসোর্টে নারীকে গণধর্ষণ, থানায় মামলা

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে রিসোর্টে নারীকে গণধর্ষণ, থানায় মামলা
শ্রীপুরে রিসোর্টে নারীকে গণধর্ষণ, থানায় মামলা

গাজীপুরের শ্রীপুরে নাটকের কথা বলে এক নারীকে রিসোর্টে এনে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। এঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, মোঃ নাছির (৩৫) ও মোঃ বাবর (৩২)। অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন আর্টিস্ট ও মডেল। মামলায় অভিযুক্ত মো: নাছির নাটকের পরিচালক ও মোঃ বাবর তার সহযোগী। গত ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে স্যুটিং এর কথা বলে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রাখে। এসময় নাছির, বাবরসহ অজ্ঞাত এক ব্যক্তি ওই নারীকে পালাক্রমে জোর করে ধর্ষণ করে। এসময় ওই নারীর ব্যবহৃত ২লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে পরদিন ২২ সেপ্টেম্বর বিকেলে মারধর করে অভিযুক্তরা রিসোর্ট থেকে ওই নারীকে বের করে দেন বলে মামলায় অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিত্রে থানায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

 

ভোরের আকাশ/হ.র

গণধর্ষণ

শেয়ার করুন: