শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামগঞ্জে প্রতিবন্ধীকে আর্থিক সহযোগিতা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া গ্রামে প্রতিবন্ধী মীমের চিকিৎসার্থে আর্থিক সহযোগিতা করলেন স্মাট গ্রুপের এমডি জহিরুল ইসলাম
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া গ্রামে প্রতিবন্ধী মীমের চিকিৎসার্থে আর্থিক সহযোগিতা করলেন স্মাট গ্রুপের এমডি জহিরুল ইসলাম

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া গ্রামের হুনার বাড়ির প্রতিবন্ধী মীমের চিকিৎসার্থে আর্থিক সহযোগিতা করলেন স্মাট গ্রুপের এমডি জহিরুল ইসলাম। 

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ‘রামগঞ্জের পথে চলো হাটি জাগাই বিবেক’ কর্মসূচিতে হুনার বাড়িতে গেলে; গ্রামবাসী মীমের চিকিৎসার্থে আর্থিক সহযোগিতা কামনা করে। এ সময় জহিরুল ইসলাম তা দিতে সম্মতি প্রকাশ করেছে।

গ্রামবাসী জানায়, পৌরসভার আঙ্গারপাড়া গ্রামের হুনার বাড়ির কর্মক্ষম মাহাবুব আলমের মেয়ে মীম আক্তার ১৬ বছর পূর্বে জন্মগ্রহণ করে। জন্মের ২ বছরের মধ্যে ট্রাইফয়েট জ্বরে আক্রান্ত হয়। ওই সময় চিকিৎসার অভাবে মীমের দুই পায় অচল হয়ে যায়। দীর্ঘ ১৬ বছর যাবৎ হুইল চেয়ারে মানুষের সহযোগিতা জীবন-যাবন করছে।

প্রতিবন্ধীর মা রেনু বেগম বলেন, আমার স্বামী মাহবুব আলম মানসিক ভাবে প্রতিবন্ধী, মেয়ে প্রতিবন্ধী মীম দুই পাও অচল হওয়ায় আমি মানুষের বাসাতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছি।

স্মাট গ্রুপের এমডি জহিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীর সার্বিক সহযোগিতা করবো। তবে ছোট বেলা চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা ছিলো। প্রতিবন্ধীকে আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সময় ‘রামগঞ্জের পথে’ টিমের সদস্যরা আঙ্গারপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম চোকিয়া, টামটা ওয়ার্ড বিএনপির সভাপতি কাউছার পাঠান, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলো হাটি-জাগাই বিবেক ‘রামগঞ্জের পথে‘ কর্মসূচির অংশ হিসেবে টিমের সদস্যরা আঙ্গারপাড়া ওয়ার্ডে বিভিন্ন বসতঘরে গিয়ে ২ শতাধিক পরিবারে বসতঘর করতে টিন ও পিলার দেওয়ার আশ্বাস দেয়।

ভোরের আকাশ/এসএইচ

 

রামগঞ্জআর্থিক সহযোগিতা

শেয়ার করুন: