শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের সময় প্রশ্ন বিক্রি করে অনেকে বহুতল ভবন করার প্রমাণ আছে :শিক্ষা মন্ত্রী

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিগত সরকারের আমলে পরীক্ষার প্রশ্ন বিক্রি করে বিল্ডিং করার প্রমাণ আছে। তাদেরকে আইনের আওতায় আনা হয়নি বলে মন্তব্য করেছেন , শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী আরো বলেছেন, পাবলিক পরীক্ষার আইন সংশোধন হচ্ছে। পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ পরিবর্তনের বিষয়টি ক্যাবিনেটে উঠিয়েছি। সংসদে উপস্থাপন করা হবে। অনেক পরিবর্তন আসবে। ডিজিটাল নকল প্রতিরোধ হবে। পাবলিক পরীক্ষার ডেফিনেশন পাল্টে যাবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষার আইনে পরিবর্তন আসছে। কেউ নকল করে আর পার পেয়ে যেতে পারবেনা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। তাই শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে তার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫শতাংশ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা আশপাশের কোন দেশে নেই।

মন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতে ধস নামার পেছনের প্রতিটি বিষয় খতিয়ে দেখব শিক্ষামন্ত্রী।

ভোরের আকাশ/এনউব

শিক্ষা মন্ত্রী

শেয়ার করুন: