শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’-এর আওতায় তালিকাভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ২৬০০ জন কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় প্রতি কৃষককে ৩৩ শতক জমির জন্য ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মো. কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, আরডিও রেজাউল করিম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানাসহ সুবিধাভোগী কৃষক ও সাংবাদিকরা।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: