শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাউফলে কলম মাস্ক স্যালাইন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাউফলে কলম মাস্ক স্যালাইন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল
বাউফলে কলম মাস্ক স্যালাইন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, মাস্ক, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ছাত্রদল।

বরিবার (২৯জুন) সকালে উপজেলার বগা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা  মাস্ক  বিতরণ করেন উপজেলা  ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমূল ইসলাম মিরাজ।

পরীক্ষাকেন্দ্রের বাহিরে  অস্থায়ী সহায়তা কেন্দ্র  স্থাপণ করা হয়। এতে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা অবস্থান করেন। তাদের মাঝে পানি ও খাবার সেলাইন বিতরণ করা হয়।

ছাত্রদল নেতা মূনঈমূল ইসলাম  মিরাজ বলেন, কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক আমরা বাউফল উপজেলা ছাত্রদল পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি।  পরীক্ষার বাকি দিন গুলোতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. কাজী মাসুদ, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক  খলিল হোসেন, বগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম হাওলাদার, নওমালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার, বগা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি মৃধা, সিনিয়র  সহ সভাপতি কাওসার ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: