শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি টিম।

দুদকের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর বলেন, শিক্ষার্থীদের পরিবহন খাতে নেওয়া ২৫০ টাকা তাদের (শিক্ষার্থী) স্বার্থে ব্যয়ের কোনো প্রমাণ মেলেনি। বরং অধ্যক্ষ ব্যক্তিগতভাবে একটি হাইস গাড়ি ব্যবহার করেছেন। প্রতিটি বিষয় আমরা যাচাই করছি। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলবে।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম দাবি করেন, একটি টাকাও নয়ছয় করা হয়নি। পরিবহন খাতের অর্থ ব্যাংকে রাখা আছে। প্রয়োজনে ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়ম অনুযায়ী খরচ করা হয়। একটি মহল শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

উল্লেখ্য, সম্প্রতি অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়, কলেজের একটি হাইস গাড়ির রক্ষণাবেক্ষণ, চালকের বেতন ও তেল খরচ বাবদ এক বছরে প্রায় ৬২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিকট থেকে প্রতি বছরে ২৫০ টাকা করে আদায় করে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা তোলা হলেও কলেজে কোনো পরিবহন ব্যবস্থা চালু নেই বলেও অভিযোগ উঠেছে।

ভোরের আকাশ/জাআ

দুদকের অভিযানসিরাজগঞ্জসিরাজগঞ্জ সরকারি কলেজ

শেয়ার করুন: