শীতের আগমনী বার্তা
জাবির জলাশয়গুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি

প্রকৃতির নগরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঋতু বদলের আগমন স্পষ্ট হয়ে উঠছে। রাতের শেষ ভাগ পেরিয়ে সকাল নামার আগেই ক্যাম্পাসের মাঠ ও জলাশয়ের আশপাশে দেখা মিলছে হালকা কুয়াশার। ঘাসের ডগায় জমে থাকা শিশির, মৃদু বাতাস আর নরম রোদ জানান দিচ্ছে, শীত আসছে।
ভোরের আলো ফোটার আগে কুয়াশা চোখে পড়ে, সূর্য ওঠার পরও কিছুক্ষণ থাকে তার রেশ। চৌরঙ্গী সংলগ্ন লেক, রং পুকুর ও মনপুরা লেকের আশপাশেও ভোরে একই আবহ। গাছপালার ফাঁক গলে আসা নরম রোদ ক্যাম্পাসের সকালকে দেয় ভিন্ন এক রূপ।
দিনের বেলায় এখনো উষ্ণতা অনুভব করা গেলেও সকাল ও রাতের বাতাসে মিশেছে হালকা শীতলতা। সকালের রোদেও যেন অনুভূত হচ্ছে শীতের কোমল পরশ। সব মিলিয়ে প্রকৃতিতে লেগেছে ঋতু বদলের ছোঁয়া।
শীতের আমেজ ছড়াতে শুরু করেছে ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতেও। বটতলা ও শেরেবাংলা হলের সামনে পিঠার দোকানে মিলছে গরম গরম চিতই পিঠা, সঙ্গে শুঁটকি, সরিষা ও ধনিয়াপাতার ভর্তা। আছে নারিকেল পুলি ও মাংসপুলিও। সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে পিঠা খেতে আর গল্পে মেতে উঠতে এসব দোকানে জমে ওঠে শিক্ষার্থীদের ভিড়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতের অন্যতম আকর্ষণ "পরিযায়ী পাখি"- প্রতি বছর শীত মৌসুমে ক্যাম্পাসের জলাশয়গুলোতে তাদের উপস্থিতি প্রকৃতিতে যোগ করে আলাদা মাত্রা। তবে এখনো পাখিদের আগমন শুরু হয়নি। ফলে কুয়াশা আর শিশিরের পাশাপাশি পরিযায়ী পাখির অপেক্ষাও যেন শীতের পূর্ণতার সঙ্গে জড়িয়ে আছে।
শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি জাহাঙ্গীরনগরে। তবু কার্তিকের ভোর, শিশিরভেজা ঘাস, ভোরের কুয়াশা আর সন্ধ্যার পর পিঠার দোকান সব মিলিয়ে ক্যাম্পাসে তৈরি হয়েছে শীতের আবহ। প্রকৃতির এই বদলে যাওয়া রূপ যেন মনে করিয়ে দিচ্ছে, হেমন্তের হাত ধরেই ধীরে ধীরে এগিয়ে আসছে শীত।
অধ্যাপক ড,মো শামছুল আলম সলিম উপ-উপাচার্য শিক্ষা জাঃবি বলেন,নভেম্বরের প্রথম সপ্তাহে জাহাঙ্গীরনগর প্রচুর পাখি আমরা দেখেছিলাম পরিবহন লেকে আর কলা ভবনের পাশে আমরা প্রচুর পাখি দেখতে পেয়েছি।প্রতিদিনই দেখছি পাখি আসছে।
অতীতের তুলনায় পাখি কম তারপরেও যে এই বছর অতিথি পাখি আসছে এতে করে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় তার যে ঐতিহ্য তা কিছুটা হলে প্রাণ ফিরে পেয়েছে। তাই পাখিদের বিরক্ত বা ভয়ভীতি না দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে জলাশয়ের পাশে গাড়ি পার্কিং না করা,জলাশয়ে মাছধরা থেকে বিরত থাকা, ঢোল- বাজনা, পটকা ফোটানো, হাততালি দেওয়া জলাশয় মাছ ধরা থক বিরত থাকা; ঢাল বাজানা, যা উচ্চ শব্দ তৈরি করে। জলাশয়ে প্লাস্টিকের পানির বোতল ও পলিথিন না ফেলা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করছে, পাখির প্রতি সাধারণ মানুষর ভালোবাসা ও মমত্ববোধই পারে তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে। পরিযায়ী পাখির অভয়ারণ্যে গড়ে তোলার লক্ষ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে প্রশাসন।
ক্যাম্পাসজুড়ে শীতকালে পরিযায়ী পাখির আগমন-সব মিলিয়ে ক্যাম্পাসে এক ভিন্ন আবহ তৈরি হয়। এখানকার শীতের নিজস্ব সৌন্দর্য ও অনুভূতি রয়েছে, যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না।’
ভোরের আকাশ/সু.পা