রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় চুরির হিরিক

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ইদানিং চুরির হিরিক পড়েছে।
খানখানাপুর ব্র্যাকপাড়া গ্রামে মৃত লতিফ গাজীর পুত্র মজিবর গাজী (৪৫) এর বাড়ীর গোয়াল ঘর থেকে রবিবার গভীর রাতে চোরেরা তালা কেটে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। যাহার মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। এর মধ্যে ৩ মাসের গর্ভবতী একটি গাভী ছিল। অপর দিকে এড়ে বাহুর।
মজিবর গাজী জানান, রাত ১২ টা পর্যন্ত গরু দেখে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন যে গোয়াল ঘরের তালা কেটে ৩টি গরু চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোজাখুজির পরেও গুরুর সন্ধান পাওয়া যায় নি। গোয়ালন্দ মোড় পিড়ানীপাড়া (আহলাদীপুর) মরহুম আপোষ আলী শেখের স্ত্রী আসমা খাতুনের একটি ৮ মাসের গর্ভবতী গাভী গত ১৫ আগষ্ট গভীর রাতে ধরের তালা কেটে চোরেরা চুরি করে নিয়ে যায়। যাহার মূল্য ২ লক্ষ টাকা।
একই রাতে পাশবর্তী জয়পুর গ্রামে মাজেদের গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি হয়। যাহার মূল্য ১ লক্ষ টাকা। গোয়ালন্দ মোড়ে জহিরের মুদি দোকানে টিনের বেড়া কেটে ২ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়। দর্পনারায়নপুর (কদমতলা) মো. বিল্লাল হোসেন পাটোয়ারীর দোকানের তালা ভেঙ্গে রবিবার গভীর রাতে ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
আপোষ আলী শেখের পুত্র সুজন শেখ গত ১৬ আগষ্ট রাজবাড়ী থানায় তার বাড়ীতে ২ লক্ষ টাকার গরু চুরির ব্যাপারে একটি অভিযোগ দায়ের করে। মরহুম আপোষের স্ত্রী আসমা খাতুন (৫০) জানান, তার স্বামী দেড় বছর পূর্বে মারা যায়| স্বামীর রেখে যাওয়া একমাত্র সল গাভীটি লালন-পালন করে তিনি সংসার চালাতেন। তিনি একাধারে অসুস্থ্য এখন গাভী হারিয়ে তিনি আরো অসুস্থ্য হয়ে পড়েছেন।
রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, এ ব্যাপারী তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে গোয়ালন্দ মোড়ে কসাইদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রয়েছে। অধিকাংশ কসাই গভীর রাতে গরু জবাই করে গরুর চামড়া মাথার চামড়া পায়া ফেলে দেয়। ফলে গরু মালিকরা মাংস দেখে গরু চিহ্নিত করতে পারে না। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সার্টিফিকের ছাড়াই গভীর রাতে চোর ডাকাত দিয়ে গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে।
শহীদ ওহাবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব জানান, কসাইয়ের দোকানে গরু মসজিদের ইমাম ও মোয়াজ্জেম দ্বারা জবাই করা হলে কারো মনে কোন সন্দেহ থাকবে না। এলাকাবাসী প্রশাসনের সহযোগীতা কামনা করে।
ভোরের আকাশ/রই