শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি, দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ও গোয়ালন্দঘাট থানার এসআই মো. আব্বাস মিয়া সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় মো. শাজাহান সরদারের ছেলে মো. আশিক সরদারের (২৩) বাড়ীতে অভিযান চালিয়ে তাঁর লাকড়ি রাখার ঘর থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৯ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং ২৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মো. আশিক সরদার সুকৌশলে পালিয়ে যায়। 

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, আশিক সরদারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তবে আসামিকে গ্রেপ্তারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

গোয়ালন্দযৌথবাহিনীর অভিযান

শেয়ার করুন: