শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গ্রেফতার মাদ্রাসা শিক্ষক
গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

চট্টগ্রামের সাতকানিয়ায় ১২ বছর বয়সী হেফজখানার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে কায়েম উদ্দিন রাব্বি (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সেনাবাহিনী।

শুক্রবার (২০ জুন) সকালে ওই শিক্ষককে সেনাবাহিনী পুলিশের নিকট সোপর্দ করেন। শিক্ষক  রাব্বি সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইছামতিরকূল এলাকার মো. ইউনুছের ছেলে এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকের পাড়া হাবীবিয়া তালীমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।

শুক্রবার রাতে নির্যাতিত ওই ছাত্রের মা বাদী হয়ে ওই শিক্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সাতকানিয়ায় স্থাপিত সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. শামীম পারভেজ বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক তার দোষ স্বীকার করেন এবং অতীতেও বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এমন কর্মকাণ্ড করেছেন বলে জানান। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ভিকটিম শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: