শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশে সংবাদ প্রকাশের পর

২ স্কু‌লে সংঘর্ষের সমাধান করলেন ইউএনও

না‌জিরপুর ( পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
২ স্কু‌লে সংঘর্ষের সমাধান করলেন ইউএনও
২ স্কু‌লে সংঘর্ষের সমাধান করলেন ইউএনও

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে দুই স্কু‌লের ছাত্র-ছাত্রী‌দের মা‌ঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে মীমাংসা হয়েছে।

শনিবার (৩১মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় স্কুলের শিক্ষকগণ ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচিত ঘটনাটির সুষ্ঠু সমাধান করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ফজলে রাব্বি।

এ বিষয়ে বরইবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় মালাকার ও সুব্রত কুমার রায় বলেন, আমাদের স্কুল দুটির মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, পরবর্তীতে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ফজলে রাব্বি বলেন, উপজেলার দুটি স্কুলের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আহতদের চিকিৎসা করানো হয়েছে। আজ আমার কার্যালয়ে উভয় স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকাবাসীদের ডেকে বিষয়টির সুষ্ঠ সমাধান করে দেওয়া হয় এবং আগামীতে এ ধরনের ঘটনা 
পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপার সতর্ক করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার (২৮ মে) দুপু‌রে উপ‌জেলার বরইবু‌নিয়া বা‌লিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরইবু‌নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী‌দের মাঝে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এ ঘটনায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বা‌লিকা সহকা‌রি শিক্ষক বখ‌তিয়ার হো‌সেন গুরুত্বর আহত হয়। আহত‌দের ম‌ধ্যে বা‌লিকা মাধ্যমিক বিদ্যালয়েরই ৬ জন ছাত্রী আহত হয়।

এর আগে, বা‌লিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠা‌মো অনুন্নত এবং শিক্ষক‌দের নি‌য়ে তুচ্ছ তা‌চ্ছিল্য ক‌রে। বিষয়‌টি বা‌লিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদ করায় দুপ‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃ‌ষ্টি হয় এবং এতে গুরুত্বর আহত হয় এক শিক্ষক এবং ৬ জন ছাত্রী। সংবাদ পে‌য়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ঘটনাস্থ‌লে গি‌য়ে দু'পক্ষ‌কেই নিয়ন্ত্রণে আনেন এবং আহত‌দের নিজ গা‌ড়ি এবং এম্বু‌লে‌ন্সে ক‌রে না‌জিরপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রান। এতে উপজেলাজুড়ে প্রশংসায় ভাসছেন নির্বাহী কর্মকর্তা।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: