শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ১০

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত  পূর্ব বিরোধের জেরে বোরোধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ১০ আহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগবিন্দপুর গ্রামে। এ নিয়ে গত শুক্রবার দিবাগত রাতে দু'পক্ষ ঈশ্বরগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

এ নিয়ে ভোক্তভোগী পরিবারের মো. আবুল খায়ের(৫৯)  বাদি হয়ে এজহারভুক্ত ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এতে আহতরা হলেন- রামগোবিন্দপুর গ্রামের আব্দুস সালাম(৫০),মো. আবু হানিফা (৪৫), মোখলেছুর রহমান (২৪), হেলাল মিয়া (৫০), মোস্তফা (৪৫), জয়নাল আবেদীন (৬৫), মোসা. হুসনা আরা খাতুন (৪০), জোসনা আরা (৪০), জনি মিয়া (১৭)। 

এড়াও প্রতিপক্ষের মো. শাহেদ আলী (৫০) নামে একজন আহত হয়েছেন। এছাড়াও আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুস সালাম ও মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। 

এজাহারে উল্লিখিত আসামিরা হলেন- রামগোবিন্দপুর গ্রামের শাহেদ আলীর ছেলে খায়রুল ইসলাম রতন (৪৫), মেহেদি হাসান মঞ্জু (৩৬), মাসুদ মিয়া (৪২) শহিদ মিয়া (৩৮) এবং মাসুদ মিয়ার ছেলে মঈনুল ইসলাম লায়ন (২৩)। 

এছাড়াও একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুর রাজ্জাক(৪৫), তার ছেলে মিলন মিয়া (২৩)এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৪৮) ও তার ছেলে একলাছ উদ্দিন বাপ্পু (২৫)। 

ভোক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে বোরোধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রতন ও মঞ্জু গংরা প্রতিপক্ষের ওপর দেশীয়অস্ত্রে হামলা চালায়। এতে ভোক্তভোগী পরিবারের ৯ জন আহত হন। 

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাদের ময়মনসিংহ হাসপাতালে রেফার করেন।

এ প্রসঙ্গে ভোক্তভোগী পরিবারের আবুল খায়ের বলেন, রতন ও মঞ্জু গংরা সন্ত্রাসী প্রকৃতির লোক। এলাকার মানুষের ওপর জোরপূর্বক  হামলা, মামলা,ভূমি দখল করাই তাদের কাজ। 

এরই ধারাবাহিতায় ঘটনারদিন শুক্রবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী দা,রামদা,ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা দেশীয় নানা অস্ত্রে আমাদের লোকদের ওপর হামলা করে। 

এতে আমাদের ৯ জন নারী-পুরুষ আহত হন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। 

এ ব্যাপারে জানতে প্রতিপক্ষের মেহেদি হাসান মঞ্জু ও তার পরিবারের একাধিক মোবাইল নম্বরে কল দিলেও কেউ ফোন  রিসিভ করেননি। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, এ নিয়ে দু'পক্ষেই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই

 

 

আরও পড়ুন

ছয় বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

 

 


 

সংঘর্ষে আহত ১০খায়রুল ইসলাম রতন

শেয়ার করুন: