শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালুকায় যুবকের লাশ উদ্ধার
ভালুকায় যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এল স্কয়ার লিমিটেড কারখানার সামনে থেকে নাজমুল ইসলাম (২৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, তবে বিষপানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২২ জুন) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এল এক্স স্কয়ার লিমিটেড কারখানার সামনে আমগাছের নিচে নাজমুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।  

পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার তাজ উদ্দিনের বাসায় চার মাস যাবৎ ভাড়া থেকে এল এক্স স্কয়ার কোম্পানিতে চাকরি করেন নাজমুলের স্ত্রী মারিয়া।  এ দম্পতির মাঝে পারিবারিক কলহ চলছিল।  নাজমুল আলাদা বাসায় ভাড়া থাকতেন।  শনিবার রাতে স্ত্রীর সঙ্গে দেখা করতে এল এক্স স্কায়ার কোম্পানির সামনে যান নাজমুল।  এ সময় দুজনের মাঝে ঝগড়া হয়।  পরে মারিয়া সেখান থেকে চলে যান।

নিহত নাজমুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।  তিনি চাকরির খোঁজে গত তিন-চার দিন আগে উপজেলার জামিরদিয়া এলাকায় তার বন্ধু আনোয়ার হোসেনের বাসায় আসেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী মারিয়া আক্তারকে থানায় নিয়ে আসা হয়েছে।  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন: