শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে অবৈধ বালু উত্তোলন: আটক ৭

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে তিন লক্ষ টাকা জরিমানা করেছে। পাশাপাশি অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে নদীতে অভিযান পরিচালিত হয়। ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযুক্তরা হাতেনাতে ধরা পড়েন। অভিযানে ব্যবহৃত ড্রেজারগুলো ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারের কাছে জিম্মায় রাখা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ বেপারীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪০) এবং ইসমাইলের ছেলে মোঃ হাফিজ (৪২), বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫) এবং মোঃ শাহজাহান খানের ছেলে মোঃ মিজান খান (৩৪), কৃষ্ণনগর গ্রামের মোঃ মোকাম্মেল তালুকদারের ছেলে মোঃ জালাল তালুকদার (৪০), নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর গ্রামের মোঃ শাহাবুদ্দিন মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫০) এবং ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের মৃত মোসলেম খানের ছেলে মোঃ লিটন খান (৩৫)।

উল্লেখ্য, ১৭ আগস্ট জেলা প্রশাসন ওই স্থানের বালু মহলের ইজারা বাতিল করেছে এবং পুনরায় ইজারা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ভোরের আকাশ/জাআ

ইন্দুরকানী উপজেলাঅবৈধ বালু উত্তোলন

শেয়ার করুন: