শ্রীপুরে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ‘শাট ডাউন’ কর্মসূচি

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আাদায়ের অভিযোগ পাওয়া উঠেছে। এ ব্যাপারে দলিল লিখক জাকারিয়া মোড়ল জেলা সাব রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছে।
এদিকে বুধবার সাব রেজিস্ট্রার সোহেল রানার অতিরিক্ত টাকা আদায় বন্ধের দাবীতে শাট ডাউন কর্মসূচি পালন করছে দলিল লিখক ভেন্ডার সমিতি। সকাল থেকেই দলিল লিখা বন্ধ থাকায় চরম বিপাকে পারেছে জমি ক্রেতা ও বিক্রেতারা।সরকারও হারাচ্ছে রাজস্ব।
দলিল লিখক জাকারিয়া মোড়ল জানান,সাব রেজিস্ট্রার সোহেল রানা যোগদান করেই আগের তুলনায় অনিয়মের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। কোন বৈধ দলিল সম্পাদন করতেও তাকে ২০ হাজার থেকে ২ লাখ টাকা দিতে হয়। এসব বন্ধের দাবীতে গত ৯ মার্চ থেকে ১২ মার্চ কলম বিরতি পালন করে দলিল লিখকরা। এব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনুলিপি দিয়েছি। দলিল লিখক ও ভেন্ডার সমিতি আজ থেকে শাট ডাউন কর্মসূচি পালন করছেন। আমরা এ সাব রেজিস্ট্রারের অপসারণ চাই।
দলিল লিখক সমিতির সভাপতি এমদাদ মন্ডল জানান,সাব রেজিস্ট্রারের অনিয়ম চরম মাত্রায় পৌছেছে।উপায়ন্তর না পেয়ে আন্দোলনে নামতে হয়েছে।
সাব রেজিস্ট্রার সোহেল রানা জানান,আমি কোন অনিয়ম করিনি, আগে অনিয়ম হতো। অনিয়ম বন্ধ করায় ক্ষেপেছে দলিল লিখকগন। এ বিষয়ে জানতে জেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেনি।
ভোরের আকাশ/আজাসা