শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না: শিল্প সচিব

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ।

সভায় বর্তমান লবণের মজুদ, বাজারদর, লবণ মিল মালিক ও প্রান্তিক চাষীদের সমস্যা এবং লবণ শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প সচিব বলেন, শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি হচ্ছে কি না— তা কঠোরভাবে তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণের নমুনা পরীক্ষা করা হবে।

তিনি আরও বলেন, লবণের ন্যায্যমূল্য নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কক্সবাজারে জমি পাওয়া গেলে একটি আধুনিক লবণ সংরক্ষণাগার নির্মাণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

শিল্পকক্সবাজারআমদানিশিল্প সচিব

শেয়ার করুন: