শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেছেন। \

বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবার আন্তরিকতা এবং মানবিক সেবার প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক পরিবর্তন এনেছে। সেই ধারাবাহিকতায় রেড ক্রিসেন্টও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রমে সরকারের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন জেলার বিভিন্ন মানবিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের চিত্র তুলে ধরে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সেবার পরিধি বাড়াতে জাতীয় সদর দপ্তরের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী। 

তিনি বলেন, হাসপাতালটিকে আরও আধুনিক, সেবামুখী ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যবস্থাপনা কমিটি কাজ করছে। এজন্য তিনি জাতীয় পরিচালনা পর্ষদের সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. রফিকুল কবির। 

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জেলা ইউনিটের বিভিন্ন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই


 

মোহাম্মদ আছিফ চৌধুরী

শেয়ার করুন: