শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রযুক্তি উৎসবে কেকেবিএইউর ‘টিম জিরো’র সাফল্য

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দেশের অন্যতম বৃহৎ ছাত্র-নেতৃত্বাধীন প্রযুক্তি উৎসব Sciblitz 2.0-এর Project Showcasing বিভাগে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে খুলনার খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম জিরো’।

IEEE CUET Student Branch আয়োজিত এই জাতীয় প্রযুক্তি উৎসব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে প্রতিযোগিতায় কেকেবিএইউর ‘Genius & Zenith Artificial Intelligence Drone’ প্রকল্পটি রানার-আপ নির্বাচিত হয়।

বিজয়ী দলের সদস্যরা হলেন ইইই বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থী পাখন চৌধুরী (টিম লিডার), মহিমানুল ইসলাম এবং মো. ইব্রাহিম ফকির। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

আরও পড়ুন

নীলফামারীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

প্রধান অতিথি শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে এ ধরনের অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি বিজয়ী দলের সদস্যদের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মুঈন উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

কেকেবিএইউ

শেয়ার করুন: