শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির (২০২৪–২০২৬) বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়ার সমীর প্লাজার তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো. জহিরুল ইসলাম খান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সিনিয়র সহসভাপতি মো. নুর উদ্দিন পাঠোয়ারী, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলী খান (পাপ্পু), সাবেক সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সাবেক সহসভাপতি এম. এ. হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম পাঠান এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হাসান শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম খান লিটন সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে জিহাদুল ইসলাম জিহাদকে আহ্বায়ক এবং শাহজাহান সুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

আরও পড়ুন

রুয়েটে লিন ম্যানেজমেন্ট ও কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট বিষয়ক সেমিনার

পরে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, ফার্মেসি পেশাজীবীদের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভোরের আকাশ/রই 


 

মো. জহিরুল ইসলাম খান লিটন

শেয়ার করুন: