শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় জামায়াতের সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও স্মারকলিপি

উওম দাস, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক, গরু চুরি ও সন্ত্রাসীবিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে মানববন্ধন শেষে সদর রোডে একটি বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা বের করে।

পরে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনে মাদক, সন্ত্রাস ও গরু চুরি প্রতিরোধসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষার্থে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর- ৪ আসন জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী।জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল ফাত্তাহ প্রমূখ।

তাদের ৭ দফা দাবিগুলো হলো-
যতো দ্রুত সম্ভব কাপাসিয়ার সকল মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের গ্রেফতার করতে হবে, মাদক ব্যবসার আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, মাদক প্রবণ এলাকায় পুলিশী টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, গরু চুরি বন্ধে রাতের বেলায় পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা চৌকির ব্যবস্থা করতে হবে, বিগত তিন মাসের গরু চুরির ঘটনাগুলো বিশেষ তদারকির মাধ্যমে তদন্ত করে গরু চোর চিহ্নিত করতে হবে, মাদক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সকল হত্যার ঘটনা ঘটেছে, দ্রুত বিচার আইনে সে সকল ঘটনায় দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, যে সকল প্রভাবশালী মহল এবং রাজনৈতিক শক্তি এ ধরনের অপকর্মে সহযোগিতা করছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে ।

ভোরের আকাশ/জাআ

কাপাসিয়া উপজেলাসন্ত্রাসবিরোধীজামায়াতস্মারকলিপিমানববন্ধন

শেয়ার করুন: