শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানবপাচার চক্রের আস্তানা থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার,কক্সবাজার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৮ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ ২ বিজিবির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।


বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের টহলদল মহেশখালী পাড়া এলাকায় মোহাম্মদ শক্কুরের বসতবাড়ির পাশের একটি অস্থায়ী আস্তানায় অভিযান চালায়।

অভিযানে সেখান থেকে ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৩৩ জন শিশু রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এনউব

৫৮ রোহিঙ্গা উদ্ধার

শেয়ার করুন: