শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ২৫০ জন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

একই সময়ে বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এর মধ্যে খুলনা জেলায় ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বাগেরহাট জেলায় ৩ জন মারা গেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৫০ জন রোগীর মধ্যে খুলনা জেলায় ৬৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, যশোরে ৩৩ জন, ঝিনাইদহতে ৩৮ জন, মাগুরায় ১৮ জন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মেহেরপুরে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২০ হাজার ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন রোগী।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন রোগী। এছাড়া ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে ৪২৮ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: