বগুড়া-৭ আসনে জয়ী বিএনপি প্রার্থী মোরশেদ মিলটন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের শাজাহানপুর উপজেলায় জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী।
শাজাহানপুর উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল ঘোষণার কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএনপি প্রার্থী মোরশেদ মিলটন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩০৫ ভোট (৪২.৮২%) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ৭০ হাজার ২৮ ভোট (২৮.৭৫%)।
শাজাহানপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬০৪ জন। উপজেলার মোট ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দী অপর দুই প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৯ ভোট (০.৪১%) এবং বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলী পেয়েছেন ২৫৮ ভোট (০.১১%)।
ভোরের আকাশ/নি. ব