শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় আচরণবিধি প্রতিপালন ও গণভোেট সংক্রান্ত অবহিতকরণ সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় আচরণবিধি প্রতিপালন ও গণভোেট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. সালমান হক ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ আইন-শৃক্স্খলা বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য পদপ্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন) ও মোল্লা মো. ফারুক এহসান (এনসিপি) এবং চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু (বিএনপি) , মো. রুহুল আমিন (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন),  মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও মো. আলমগীর হোসেন (এবি পার্টি) উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত এবং তাদের অনুসারীদের আচরণবিধি মেনে চলতে সবাইকে সচেতন হতে অনুরোধ করা হয়েছে। আমরা মডেল নির্বাচন করতে চায়। দেশের জন্য, জাতির জন্য ও বিশ্বের কাছে দেখিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচন। সরকারি দায়িত্ব যারা পালন করছেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতা পেলে নির্বাচন সঠিকভাবে শেষ করতে পারবো।  এ বিষয়ে সকলের সগহযোগিতা কামনা করছি।

ভোরের আকাশ/তা.কা

 

 

চুয়াডাঙ্গায়

শেয়ার করুন: