শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রাজিবপুর ইউনিয়নে নিজ বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করেন ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এবং উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম, ঢাকা’র সম্মানিত সভাপতি মো. মজিবুর রহমান।

এ সময় রাজিবপুর ইউনিয়নের হাজারেরও বেশি অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম, ঢাকা’র সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা আমির হামজা নাজিম, ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, রাজিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিম উদ্দিন, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোশারফ হোসেন তালুকদার এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, “শীতের তীব্রতায় অসহায় মানুষ চরম কষ্টে থাকে। তাদের কষ্ট লাঘবে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভোরের আকাশ/এসএইচ

ঈশ্বরগঞ্জশীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন: