শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রার্থীদের হাতে তাঁদের বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

আসনভিত্তিক প্রার্থী, প্রতীক ও ভোটার সংখ্যাঃ-
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর)ঃমোস্তাফিজুর রহমান (বিএনপি) ধানের শীষ,মাহবুবুল আলম (জামায়াতে ইসলামী)দাঁড়িপাল্লা,আকবর আলী (জাতীয় পার্টি)লাঙ্গল,আব্দুল হক শাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)হাতপাখা,ছালেক চৌধুরী (স্বতন্ত্র)মোটরসাইকেল। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৩ জন এবং হিজড়া ভোটার চারজন।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট)ঃসামসুজ্জোহা খান (বিএনপি)ধানের শীষ,এনামুল হক (জামায়াতে ইসলামী)দাঁড়িপাল্লা এবং মতিবুল ইসলাম (এবি পার্টি)ঈগল। এখানে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৫ জন ও হিজড়া ভোটার দুইজন।

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছি)ঃফজলে হুদা বাবুল (বিএনপি)ধানের শীষ,মাহফুজুর রহমান (জামায়াতে ইসলামী)দাঁড়িপাল্লা,মাসুদ রানা (জাতীয় পার্টি)লাঙ্গল,কালিপদ সরকার (বাসদ)মই,আব্দুল্লাহ আল মামুন সৈকত (বিএনএফ)টেলিভিশন,নাসির বিন আজগর (ইসলামী আন্দোলন)হাতপাখা,সাদ্দাম হোসেন (স্বতন্ত্র)জাহাজ এবং পারভেজ আরেফিন সিদ্দিকি (স্বতন্ত্র)কলস। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৯৯০ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৭৯৪ জন ও হিজড়া একজন।

নওগাঁ-৪ (মান্দা)ঃডাঃ ইকরামুল বারী টিপু (বিএনপি)ধানের শীষ, খন্দকার মুহাঃআব্দুর রাকিব (জামায়াতে ইসলামী)দাঁড়িপাল্লা,আলতাফ হোসেন (জাতীয় পার্টি)লাঙ্গল,সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন)হাতপাখা,ডা. এস এম ফজলুর রহমান (কমিউনিস্ট পার্টি)কাস্তে এবং আরফানা বেগম ফেন্সি (স্বতন্ত্র)কলস। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন, নারী ১ লাখ ৬৮ হাজার ২১২ জন ও হিজড়া চারজন।

নওগাঁ-৫ (সদর)ঃজাহিদুল ইসলাম ধলু (বিএনপি)ধানের শীষ,আবু সাদাত মো. সায়েম (জামায়াতে ইসলামী)দাঁড়িপাল্লা,আনোয়ার হোসেন (জাতীয় পার্টি) লাঙ্গল,আব্দুর রহমান (ইসলামী আন্দোলন)হাতপাখা এবংশরিফুল ইসলাম (কমিউনিস্ট পার্টি)কাস্তে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২৯ জন, নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৯৯৬ জন ও হিজড়া ভোটার পাঁচজন।

নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই)ঃশেখ মো. রেজাউল ইসলাম রেজু (বিএনপি)ধানের শীষ,খবিরুল ইসলাম (জামায়াতে ইসলামী)দাঁড়িপাল্লা,রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন)হাতপাখা,আতিকুর রহমান রতন মোল্লা (বিআরপি) হাতি,আলমগীর কবির (স্বতন্ত্র)মোটরসাইকেল। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫১ জন, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬০ জন ও হিজড়া ভোটার পাঁচজন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চার প্রার্থী সরে দাঁড়ানোর পর নওগাঁর ছয়টি আসনে চূড়ান্তভাবে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন,নওগাঁ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিসের আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ আসনের এবি পার্টির কাজী আতিকুর রহমান।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন, তবে তা অবশ্যই আইনানুগ হতে হবে। মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।”

তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। প্রতীক পাওয়ার পর অধিকাংশ প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও বিএনপি ও জামায়াতসহ একাধিক দল সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

নওগাঁ-৫ আসনের বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমরা চাই ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা সবার জন্য সমান নির্বাচনী পরিবেশ বজায় রাখা।”

স্বতন্ত্র প্রার্থীরাও প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা সৃষ্টি না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। নওগাঁ জেলার ১১টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা কয়েক লাখ।

প্রতীক বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলার হাট-বাজার ও গ্রামাঞ্চলে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় থাকা ভোটারদের মতে, এবারের লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আগামী ১২ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীরা মাইকিং, পোস্টার ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন।

ভোরের আকাশ/নি. ব

প্রতীক বরাদ্দ

শেয়ার করুন: