শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সাংবাদিক শিপংকর শীলের পরিবারের ওপর হামলা

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে সাংবাদিক শিপংকর শীলের পরিবারের ওপর হামলা
চট্টগ্রামে সাংবাদিক শিপংকর শীলের পরিবারের ওপর হামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে রাস্তা সংস্কারের জেরে সাংবাদিক শিপংকর শীলের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালায় প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজীর পাড়া শীল বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক শিপংকর শীলের মা সরস্বতী শীল আহত হন এবং তিনি আনোয়ারা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, শীল বাড়ির সবার প্রয়োজনেই বাড়ির পাশের এজমালি সম্পত্তির ওপর নির্মিত চলাচলের রাস্তা সংস্কার করা হচ্ছিল। কিন্তু অভিযুক্তরা তা মেনে না নিয়ে ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় নির্মাণসামগ্রী পুকুরে ফেলে দেয়। বাঁধা দিলে সরস্বতী শীলকে মারধর করা হয় এবং তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

অভিযোগে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন—পংকজ শীল (৩৪), নকুল চন্দ্র শীল (৫০), প্রকাশ শীল (৩৮), সুভাষ শীল (৫৩), ও খোকন শীল (৫৫)। এঁরা সবাই একই গ্রামের বাসিন্দা। জানা গেছে, অভিযুক্ত পংকজ শীল যুবলীগের রায়পুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, নকুল শীল স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খোকন শীল আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য।

এ বিষয়ে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন কান্তি দে বলেন, “এজমালি রাস্তাটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক পক্ষ রাস্তা নির্মাণ করলে অন্য পক্ষ তা ভেঙে দেয়।”

সাংবাদিক শিপংকর শীল অভিযোগ করেছেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের সহযোগিতা করেনি, বরং নীরব দর্শকের ভূমিকা পালন করে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: