শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে ৪৮ ঘন্টা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

চিতলমারী ( বাগেরহাট ) প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘‘সিইসি জানে না, বাগেরহাট চেনে না, বাগেরহাটে ৪টি আসন, ফিরে দাও, দিতে হবে’’- "এই শ্লোগানকে সামনে রেখে  বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো ৪৮ ঘন্টা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ) ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় নেতা-কর্মীরা।তাদের দাবি, জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহাল রাখতে হবে।তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এদিকে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. গাজী সোয়েব হোসেন বলেন, ১৯৭১ সালে পর হতে এমন হরতাল আগে কখনো দেখিনি।

সর্বদলীয় নেতা-কর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য চিতলমারী নির্বাচন অফিস, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সকল সড়ক যোগাযোগ ও দোকান পাট বন্ধ করে দেয়।তারা অবিরাম স্লোগান দিতে থাকে।সিইসি জানে না, বাগেরহাট চেনে না, বাগেরহাটে ৪টি আসন ফিরে দাও, দিতে হবে।এদিন উপজেলার বাজারে প্রায় শতাধিক মৎস্য আড়ৎসহ দোকানপাট বন্ধ ছিল।এর আগে হরতাল ও অবরোধের আহ্বান জানিয়ে মঙ্গলবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছিল।

বুধবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মো.  মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান, সেক্রেটারী মো. জাহিদুর রহমান নান্না, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম, সেক্রেটারী মাওলানা শাহাদাৎ হোসেন।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. ফজলুল হক শেখ, উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. সোয়েব হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, বিএনপি নেতা মো. রাজু আহমেদ মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা যুব ইসলামি আন্দোলনে সভাপতি ডা. শেখ নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি।এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

সকাল-সন্ধ্যা হরতালচিতলমারী

শেয়ার করুন: