শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় গাজীপুরস্থ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আনসার মহাপরিচালক বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রেখে চলেছে।

তিনি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

জানা গেছে, এই কর্মসূচির আওতায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বিত রোপণ কার্যক্রম চলবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভূঁইয়া, ডেপুটি কমান্ড্যান্ট ও ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

ভোরের আকাশ/এসএইচ

মহাপরিচালকআনসার একাডেমিবৃক্ষরোপণ কর্মসূচিশুভ উদ্বোধন

শেয়ার করুন: