কক্সবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকায় ছুরিকাঘাতে কামাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পোকখালীর সাদাঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদার।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত কামালের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কামালকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদার জানান , হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/নি. ব