শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে চিরকুট লিখে শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। 

ঘটনার কয়েক দিন পর উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুটে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠায় বিষয়টি নতুন মোড় নিয়েছে।

নিহত আন্নিছা মুনিয়া খাতুন (১৬) চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিরশিক্ষার্থী। গত শুক্রবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

চিরকুটে মুনিয়া দাবি করেন, তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেননি; ভয়ভীতি ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির কারণে দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন। সেখানে নিরব নামে একজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগও উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চান্দাইকোনা উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

৬ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটি তদন্তে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই


 

মানববন্ধন ও বিক্ষোভমো. আহসানুজ্জামান

শেয়ার করুন: