শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে রোববার (২২ জুন) রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল ও করিমকে গ্রেপ্তার করা হয়।  তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে একটি বাড়িতে ৬ সদস্যের ডাকাতদল প্রবেশ করে।  দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ডাকাতদল গৃহকর্তার হাত-পা বেঁধে ফেলে।  পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। একপর্যায়ে তারা গৃহবধূকে ধর্ষণ করে।  এরমধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে।  এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি।  তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।  আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।  ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ভোরের আকাশ/জাআ

গ্রেপ্তারধর্ষণ

শেয়ার করুন: