শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাচ্চার জুতা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ গ্রামের মৃত খুরশিদ আলী পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল পুকুর ঘাটে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা হারিয়ে গেলে বিষয়টি নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ নিয়ে রাতে হাবিব ও ইকবালের গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: