শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দীর্ঘ ৮ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটার বটিয়াভাঙ্গা এলাকায় মৃত ওসমান মোল্লার ছেলে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫)-কে হত্যা করা হয়। ঘটনার প্রায় আট বছর পর মামলার রায় ঘোষণা হলো।

ফাঁসির দণ্ডে দণ্ডিত হলেন, মামলার চার্জশিটভুক্ত ১ নং আসামি গুটু প্রামাণিকের ছেলে, বাবুল প্রাং (২৮), ৩ নং আসামি আব্দুল মালেকের ছেলে মানিক (২৮), ও ৭ নং আসামি কামরুজ্জামানের ছেলে মিশু (২৭), তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।

উক্ত মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ২ নং আসামি মৃত মোজাহার আলী প্রামাণিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), ৪ নং আসামি মৃত মগলা প্রামাণিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) ও ৯ নং আসামি একই ইউনিয়নের বটিয়াভাংগা এলাকার বিশু আকন্দের ছেলে আশিক (২৮)।

চার্জশিট ভুক্ত ৫ নং আসামি দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) ও মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০) দুইজনই ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে বিচারাধীন। এ মামলায় খালাস পেয়েছেন আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯), চার্জশিটের ৮ নং আসামি হিসেবে তিনি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ভিকটিম পরিবার বিচারককে ধন্যবাদ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, উক্ত মামলার ২ নং আসামি পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের রায়ে দণ্ডিত বাকী আসামিরা সবাই পলাতক রয়েছেন।

ভোরের আকাশ/মো.আ

যাবজ্জীবন কারাদন্ডবগুড়াফাঁসির আদেশহত্যা মামলা

শেয়ার করুন: