প্রতিবন্ধী বিশ্বজিৎ সরকারকে হুইল চেয়ার প্রদান

শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিশ্বজিৎ সরকারকে (২০) হুইল চেয়ার প্রদান করলেন অবসরপ্রাপ্ত মেজর সুরজিৎ মুখার্জি। শুক্রবার বিকেলে শ্রী ধাম শ্রী অঙ্গনে তার পক্ষ থেকে তার মাতা তাপসী মুখার্জী প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেন। প্রতিবন্ধী এই ব্যক্তি দীর্ঘদিন যাবত শ্রী অঙ্গনের সামনে ভিক্ষা করতেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আবু জাফর, দৈনিক প্রতিদিনের খবরের শহর প্রতিনিধি রাশেদুল ইসলাম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল মজুমদার, ওমর খৈয়াম রাব্বি, উৎপল কুমার শীল প্রমুখ।
এদিকে প্রতিবন্ধী পুত্র বিশ্বজিৎ সরকারের মাতা সুবাসী সরকার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং তার ছেলেকে হুইল চেয়ার প্রদান করায় অবসরপ্রাপ্ত মেজর সুরজিৎ মুখার্জির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোরের আকাশ/জাআ