শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জলঢাকায় বিজয় দিবসে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নীলফামারীর জলঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “এসো দেশ গড়ি” এর আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৫টি মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং প্রতিযোগীরা সুর ও তাজবিদের মাধ্যমে  কিরাত পরিবেশন করেন।

প্রতিযোগিতায় হযরত মা সুফিয়া রাঃ মহিলা এতিমখানা মাদ্রাসার পরিচালক মাওলানা নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দপুর জামেয়া আরাবিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী ইসমাইল হোসেন ও মাহমুদুল হাসান, জলঢাকা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব পীরজাদা ফুয়াদুল হক, বায়তুন্নুর জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর জন্য ৩ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য ২ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ১ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে “এসো দেশ গড়ি” স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালকসহ সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভোরের আকাশ/এসএইচ

জলঢাকা

শেয়ার করুন: