শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বালিঘাটে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বালিঘাটে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি
বালিঘাটে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি

জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরাতন ব্রহ্মপুত্র নদের বালিঘাট থেকে ইজারার নামে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমাদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যাড. মোতাকাব্বীর হোসেন রুবেল, শ্রমিক নেতা হান্নান শেখ, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদ ও ছাত্রদল নেতা রাজন।

বক্তারা অভিযোগ করেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের ১২টি বালিঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, বালিঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল হাসান সোহেলের নেতৃত্বে জেলা বিএনপির সদস্য শামীম মাস্টার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল, কোষাধ্যক্ষ রুবেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক সুমনসহ ৩০-৪০ জন চিহ্নিত সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।

এলাকাবাসীর অভিযোগ, ইজারার নামে উত্তোলিত ৩৫ লাখ টাকা অভিযুক্তরা আত্মসাৎ করেছেন। তারা চাঁদাবাজি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

তবে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে এলাকাবাসীর অভিযোগ সঠিক নয়। তিনি জানান, বালিঘাটে উত্তোলিত টাকার ৫০% আওয়ামী লীগ নেতা বাহার হাজি এবং বাকি ৫০% বিএনপির নেতাকর্মীদের মধ্যে বণ্টন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৩৫ লাখ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এই নেতা ২৫ লাখ টাকা বণ্টনের কথা নিশ্চিত করেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: