শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তরমুজের পিকআপে গাঁজা, আটক ২

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তরমুজের পিকআপে গাঁজা, আটক ২
তরমুজের পিকআপে গাঁজা, আটক ২

ফেনীর মহিপালে তরমুজ ব্যবসার আড়ালে মাদক পরিবহনকালে ৭৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র‍্যাব।  শনিবার সকালে মহিপাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন, বরগুনা সদর উপজেলার আব্দুল করিমের ছেলে মো. তাজেম খান এবং কুমিল্লার নাঙ্গলকোট থানার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম ওরফে সামিন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা পিকআপভ্যানে গাঁজা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। র‌্যাবের একটি দল মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় তরমুজভর্তি পিকআপভ্যানকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে  র‍্যাব সদস্যরা দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পিকআপে রাখা ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব ফেনী ক্যাম্পের ইনচার্জ রবিউল হাছান সরকার বলেন, আটককৃত দুই আসামি এবং উদ্ধারকৃত মাদক ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: