শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১ মাসে কুরআনে হাফেজ শিশু মুনতাসির

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
১১ মাসে কুরআনে হাফেজ শিশু মুনতাসির
১১ মাসে কুরআনে হাফেজ শিশু মুনতাসির

মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করেছেন ১০ বছরের শিশু আবদুল্লাহ আল মুনতাসির।

বৃহস্পতিবার রাতে তাকে ফুলেল শুভেচ্ছা ও পাগড়ি পরিয়ে সংবর্ধনা এবং তার শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদকে পুরস্কৃত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

হাফেজ মুনতাসির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের পিপড্ডা গ্রামের বাহরাইন প্রবাসী মোহাম্মদ খুরশিদ আলমের ছেলে।

জানা যায়, শিশু মুনতাসির তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। মা-বাবার ইচ্ছা ছিল ছেলেকে হাফেজ বানানো। ওই লক্ষ্যে ২০২৪ সালের শুরুর দিকে পাশের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগে তাকে ভর্তি করিয়ে দেন। পরে মুনতাসির নাজেরা শেষ করে হিফজ শুরু করে এবং মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করে। সন্তানের এমন সাফল্যে খুশি বাবা-মাসহ এলাকাবাসী।

মুনতাসিরের মা কামরুজ্জাহান রুমি বলেন, আমার ছেলের এমন সাফল্যে আমি মুগ্ধ। ছেলেকে বড় আলেম বানানোর স্বপ্ন আমার, সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

শিশু হাফেজ আবদুল্লাহ আল মুনতাসির বলেন, মা-বাবা এবং শিক্ষকদের স্বপ্নপূরণ করে বড় আলেম হওয়াই আমার আসল উদ্দেশ্য।

চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদ বলেন, আবদুল্লাহ আল মুনতাসির যথেষ্ট মেধাবী এবং পড়ায় মনযোগী। তার পড়ার আগ্রহ দেখে শিক্ষক মেহনত করায় এ সফলতা এসেছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: