শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফেনীতে যাত্রীবেশে ছিনতাই

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেনীতে যাত্রীবেশে ছিনতাই
ফেনীতে যাত্রীবেশে ছিনতাই

ফেনীতে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে নারীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে ও শারীরিকভাবে নির্যাতন করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে চক্রটি। 

সর্বশেষ গত বুধবার (৪ নভেম্বর) একদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এবং ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজীরবাগ এলাকায় দুই নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসব ঘটনায় উদ্বেগ বাড়লেও চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারায় যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের একজন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল নাঈমা। ৪ নভেম্বর দুপুর ১টার দিকে মহাসড়কের লেমুয়া নেয়াজপুর সড়ক থেকে ফেনী শহরে আসার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কিছুদূর আসার পর আগে থেকে যাত্রীবেশে গাড়িতে থাকা চারজন অস্ত্র ও ছুরি দেখিয়ে তাকে জিম্মি করে। এ সময় তার কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি মডেলের একটি মুঠোফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

জান্নাতুল নাঈমা জানান, ছিনতাইয়ের পর বলিবাড়ির সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে অটোরিকশাটি। পরে কাজীরদিঘী ও কসকা বাজারের মধ্যবর্তী স্থানে মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে বারইয়ারহাটের দিকে চলে যায় গাড়িটি। ঘটনার পর অসুস্থ হয়ে পড়ায় থানায় অভিযোগ করতে পারিনি।

একইদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজীরবাগ এলাকায় আরেক নারী ছিনতাইয়ের শিকার হন। ভুক্তভোগী মিনু আক্তার মজুমদার জানান, বন্দুয়া এলাকা থেকে ফেনী শহরে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। গাড়িতে আগে থেকেই কয়েকজন যাত্রীবেশে অবস্থান করছিল। অটোরিকশাটি বন্দুয়া সেতু পার হয়ে কাজীরবাগ এলাকায় পৌঁছালে পেছনের আসনে থাকা দুর্বৃত্তরা তাকে দুই পাশ থেকে চেপে ধরে। দুজন তার দুই হাত আটকে রাখে। অপর একজন তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। এ সময় তার দুই পায়ে কিল-ঘুষি ও লাথি মারে তারা।

পরে তার কানে থাকা পাঁচ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, নাকে থাকা এক আনা ওজনের একটি নাকফুল, মুঠোফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রটি। কাজীরবাগ এলাকার ভূঞা রাস্তার মাথায় তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান মিনু আক্তার মজুমদার।

স্থানীয়দের অভিযোগ, লেমুয়া ও আশপাশের মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রীবেশে এসব যানবাহনে অবস্থান নেয় অপরাধীরা। সুযোগ বুঝে নারী, শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ যাত্রীদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সেগুলোর কার্যকর ব্যবহার দেখা যাচ্ছে না বলেও অভিয়োগ তাদের।

এর আগে গত ২১ জুন সকালে মহাসড়কের লেমুয়া ব্রিজের পাশ থেকে লালপোল যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন নুর নাহার নামে এক নারী। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে মহিপালে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হলেও মুঠোফোন ও টাকা উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে স্টার লাইন পরিবহনের কাউন্টারের সামনের রাস্তা থেকে মলম পার্টির দুই সদস্য ও প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে।

লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমির ও ব্যবসায়ী মুন্সি কামরুল ইসলাম বলেন, ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করতে হয়। মহাসড়কের লেমুয়া অংশে মলম ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে।

লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজি বলেন, এসব ঘটনা খুবই দুঃখজনক। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, সন্দেহজনক যানবাহনের ওপর নজরদারি বৃদ্ধি এবং ছিনতাইয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা রয়েছে। গত সেপ্টেম্বরে এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পৃথক দুটি মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

হাইওয়ে পুলিশ বলছে ‘সীমাবদ্ধতার’ কথা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে জনবল ও যানবাহনসংকটের কথা বলছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। তাদের দাবি, সীমিত সক্ষমতা নিয়ে দীর্ঘ সড়কে টহল দিতে হচ্ছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার বলেন, মহাসড়কে নিরাপত্তা দিতে পর্যাপ্ত জনবল নেই। রয়েছে পরিবহনসংকটও। একটি গাড়ি দিয়ে মহাসড়কের লেমুয়া থেকে মোহাম্মদ আলী পর্যন্ত এবং ফেনী-নোয়াখালী মহাসড়কের মহিপাল থেকে দাগনভূঞা পর্যন্ত টহল দিতে হয়।

তিনি বলেন, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও এসব যানবাহন চলাচল করছে। এ বিষয়ে যাত্রীদেরও সচেতন হতে হবে। তবে ছিনতাই ও মলম পার্টির বিষয়ে হাইওয়ে পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি। এসব অপরাধ প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হবে।

একই প্রসঙ্গে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, মহাসড়কে ছিনতাইয়ের বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করে মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: