শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে বিএনপির উঠান বৈঠক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি)  বিকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকির, সঞ্চালনায় ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মো. তারিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিপন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির আক্তার হোসেন, যুবদলের মো. লিটন, মো. ছাদু, মোক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের মো. দেলোয়ার হোসেন প্রধান, আলম হোসেন, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, মহিলা দলের হেনা আক্তার, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব, হিমেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশ চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র আজ বন্দী অবস্থায়। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের দল, আর মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা।

যিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, নির্বাচনে বিজয় অর্জনের পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জনগণের যে কোনো সমস্যা হোক তা রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান কিংবা সামাজিক অন্যায় সবকিছুর ন্যায্য সমাধানে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন। 

নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও তিনি জনগণের সঙ্গে থাকবেন এই অঙ্গীকার নিয়েই ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন এবং এলাকার সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করার আহ্বান জানান।

উঠান বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভোরের আকাশ/ র.ই

 


 

উঠান বৈঠকবিএনপিমোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

শেয়ার করুন: